Saturday, June 25, 2022

76>|| ভ্রমনের স্বাদ--++ পাহাড়ে ভ্রমণের জন্য প্রয়োজনীয় তথ্য ( 1--2):,---- ||

 

76/1> || ভ্রমনের স্বাদ  ||

76/2>পাহাড়ে ভ্রমণের জন্য প্রয়োজনীয় তথ্য :,----  



==========================

76/1> || ভ্রমনের স্বাদ  ||

                 <--আদ্যনাথ--> 

  ভ্রমণ শিক্ষার অঙ্গ। 

ভ্রমণের লাভ মনের আনন্দ। 

মানুষ মাত্রেই  "অমৃতের সন্তান"

সদা আনন্দের উপাসক। 

সময়ে  সংসারের জটিলতা থেকে  

মন চায় মুক্তির স্বাদ পেতে।


মুক্তির স্বাদের লালসায়,

মন বেড়িয়ে পড়তে চায়।

স্বপ্ন বিহ্বল মন মুক্তির আনন্দে 

বেরিয়ে পড়ে ভ্রমনের উদ্দেশ্যে।

সে চায় মুক্ত মনের বিক্ষণে

প্রকৃতিকে হৃদয়দিয়ে উপলব্ধি করতে।

মুক্তির আনন্দে মুক্ত হাওয়ার গন্ধে,

ভ্রমণে উৎসাহী মন বেরিয়ে পড়ে পাহাড় জঙ্গলে, 

একটু নিরালায় বা সমুদ্রের বুকে মুক্তির স্বাদ খুঁজে নিতে ।

একথাও সত্যি 

ভ্রমণে দূর হয় মনের অস্থিরতা, ক্লান্তি, 

লাভ হয় মানসিক শান্তি,  

আর হৃদয়ের পুষ্টি ও মনের তুষ্টি। 

তাইতো প্রকৃতির অমোঘ টানে, 

সুন্দরের পূজারী মানুষের মনে,  

ভ্রমণের লিপ্সা ক্রমে বেড়েই চলে,

শ্রান্ত মন চায় নিজের মতন প্রকৃতিকে বুঝেনিতে। 


হিমালয় অতি শান্ত- বীর- ধীর- স্থির- 

আবার কখনো নির্মম- ভয়ঙ্কর।

হিমালয়ের ভয়ঙ্কর রূপও সুন্দর। 

সদা ঈশ্বরের মতন।

হিমালয় তাঁর  রাজ্যে সেই শ্রেষ্ঠ,

সেই একমাত্র পুরুষ-পুরুষোত্তম , 

এক প্রাণবন্ত প্রকৃতি- পৌরুষত্বের 

পরিপূর্ণ  প্রতিকৃতি অতি উত্তম। 


সমুদ্র, রত্নগর্ভা সদাই অশান্ত ,

চির  উদার সদা আনন্দ।

কিছুই রাখেনা অন্তরে। 

ফিরায়ে দেয় ঢেউয়ের সাথে। 

      <--আদ্যনাথ রায় চৌধুরী-->


====================================

76/2>পাহাড়ে ভ্রমণের জন্য প্রয়োজনীয় তথ্য :,----  

কিছু জেনেরখা ভালো, 


 কিছু ঔষধ অতি অবশ্যই সঙ্গে রাখতে হয়।

একটু কর্পূর সঙ্গে রাখলে খুব ভালো কারণ উচ্চতার কারনে শ্বাসকষ্ট হলে এটি কাজে আসতে পারে। হেঁটে ওঠার সময়ে 

বা ট্রেকিং করার সময়ে একটু কর্পূর রুমালে করে হাতে বেঁধে রাখলে ভালো, শ্বাসকষ্ট হলে এর গন্ধ শুঁকলে আরাম হবে। এছাড়া 

Homeopathy ওষুধ coca 30 ,আর সর্দি, জ্বর, বমি, মাথাব্যাথা, পেন কিলার, আ্যন্টিসেপ্টিক, ব্যান্ড এড, পেট খারাপ এর ওষুধ, ORS, জিওলিন সঙ্গে রাখা ভালো। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় বাস জার্নিতে মাথা ঘোরা বা বমি হতে পারে। 

পাহাড়ে হাটবার সময় 

 লজেন্স্, শুকনো খেজুর, কিসমিস বিশেষ উপকারী। পথে সকল সময়  পর্যাপ্ত খাবার জল সাথে রাখা উচিত। 

পাহাড়ে ওঠার সময় অবশ্যই একটা লাঠি কিনে নিতে হবে। পথে ওই লাঠিই সাহারা হবে।

নিজের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।

(আজ কাল তো সব সময়  অরিজিনাল আধার কার্ড ও তার বেশ কয়েকটি জেরক্স কপি সঙ্গে রাখতে হয়।)

 <--আদ্যনাথ রায় চৌধুরী-->

=======================

No comments:

Post a Comment