Friday, December 4, 2020

58>|| I love Travel heartily Travel is my Therapy

 I love Travel heartily,

   Travel is my Therapy

=========================

আমি ভ্রমণকে প্রাণভরে ভালোবাসি, ভ্রমণই আমার চিকিৎসা।
----------//-------------//-----
ভ্রমনই আমার ভালোবাসা
ভ্রমনই আমার চিকিৎসা।
========+===========
       || ভ্রমণ ||
I love Travel heartily,
 Travel is my Therapy

    <----আদ্যনাথ--->
ভ্রমনই আমার ভালোবাসা,
ভ্রমনই আমার চিকিৎসা।
ভ্রমনেই পাই অনাবিল আনন্দ,
ভ্রমনেই পাই প্রকৃতির নানা ছন্দ।

ভ্রমণে পাহাড় শেখায় দৃঢ়তা ও ধর্য,এ
ভ্রমণে সাগর শেখায় বিশালতা ও কর্ম,
ভ্রমণে নদী শেখায় বেগ ও বাঁধা লঙ্ঘন,
ভ্রমণে বৃক্ষ শেখায় শুদ্ধতা ও নীরবতার ক্ষণ।

ভ্রমণ মানেই প্রকৃতির সাথে একাত্ম হওয়া,
ভ্রমণ মানেই প্রকৃতিকে কাছে থেকে দেখা,
ভ্রমণ মানেই প্রকৃতির  নীরবতা শেখা,
ভ্রমণ মানেই প্রকৃতির থেকে ধর্য শেখা।

ভ্রমণ মানে সুন্দরকে কাছেথেকে দেখা,
ভ্রমণ মানে সুন্দরকে প্রাণ ভরে অনুভন করা,
ভ্রমণ মানে সুন্দরের বিশেষ কিছু খুঁজে পাওয়া,
ভ্রমণ মানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা।

ভ্রমণ পথকে সাথী করে এগিয়ে যাওয়া,
ভ্রমণ পথের সাথীকে খুঁজে নেওয়া,
ভ্রমণ কিছু নুতনকে খুঁজে নেওয়া,
ভ্রমণ কিছু মানুষেকে জানা চিনে নেওয়া।


ভ্রমণ রোজনামচার জীবনকে কিছুক্ষন ভুলে থাকা,
ভ্রমণ নিজের আনন্দকে সকলের সাথে ভাগ করে নেওয়া,
ভ্রমণ মনের রোগ, শোককে ভুলে থাকা,
ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

ভ্রমন ও বিনোদন এক কথা নয়,
ভ্রমন ও বিনোদন হয়তো একসাথেই হয়।
ভ্রমণ নিশ্চিত শিক্ষার অঙ্গ, 
বিনোদন সুদুই মনের আনন্দ।

বিনোদন ক্ষনিকের তরে হয়,
ভ্রমণ বহুবিধ কারনে হয়,
শিক্ষা ভ্রমণ,বাণিজ্য ভ্রমণ,ধর্মীয় ভ্রমণ
সাংস্কৃতিক ভ্রমণ,পর্যটনও হয়।
   <-----আদয়নাথ রায় চৌধুরী---->
 28/05/2025:::রাত্রি 11:30 মিনিট।
==========================


No comments:

Post a Comment