ভ্রমণ> ।। মাথেরানে দুইদিন ।।--এবং যাতায়াতে দুই দিন।
নাগপুর --থেকে মুম্বাই -----মুম্বাই থেকে মাথেরান October 1978
1978 এর অক্টবর মাস ,গিয়েছিলাম মাথেরান।
যেহেতু এই ভ্রমণটি মুম্বাই শহরের কাছে সেই কারণে যাতায়াতের কোন বর্ণনা লিখলাম না।
মাথেরান ,মহারাষ্ট্রের মুম্বাই শহরের এর কাছে একটি হিল স্টেশন।
আসলে এটি সেশাদ্রি পর্বত মালার একটি বিশেষ দর্শনীয় স্থান। এই মাথেরানকেই হানিমুন পাহাড় বলা হয়।
মাথেরান পাহাড়ের উচ্চতা সমূদ্র তল থেকে 803 মিটার। এখানে একটি নেরোগেজ রেলওয়ে আছে
মাথেরান থেকে নেরাল পর্যন্ত। তবে বিশেষ দ্রষ্টব্যঃ
এই মাথেরানে কোনপ্রকার মোটর বাহন সম্পুর্ন নিষিদ্ধ।
ফলে অতি শান্ত ও সুন্দর পরিবেশ মাথেরান।এখানকার গভীর বনাঞ্চল অতি মনোরম । এখন শীত কালের রাত্রি সেইকারণে এখন ভীষণ ঠাণ্ডা।
আসলে এখানে সবভ্রমণের সব থেকে সুন্দর সমর হল ঠিক বর্ষা কালের পরে। তখন সম্পুর্ন পাহাড়ি অঞ্চল ফুলে ফুলে সজ্জিত নানান পাখি ও প্রজাপতির মেলা অতি মনোরম দৃশ্য।তখন সব জলপ্রপাত গুলি জলে পুর্ন থাকে।
আমি খোজ খবর নিয়েই গিয়েছিলাম বর্ষার শেষে আর সেই কারণেই দেখে ছিলাম অসংখ্য পাহাড়ি ফুল। রং বে রঙের প্রজাপতি, কতো রকমের পাখি সানন্দে উরে বেড়াচ্ছিল গাছের ডালে ডালে।
দেখে ছিলাম সোনালী লেঙ্গুর,বিশাল মাথেরান কাঠবিড়ালি।[Ratufa indica elphinstonii]. মেকাও ।
যদিও এখানে ভ্রমণের জন্য প্রবেশ মূল্য লাগে।
ট্রেনে আসলে র্স্টেশন পর্যন্ত এসে ঘোড়ার গাড়ি,বা রিক্সা,অথবা পায়ে হেঁটে আসতে হয় এই মাথেরানে।পুনে থেকে মাথেরান 95 কিলোমিটার।মাথেরান থেকে নেরাল 21কি মি। নেরাল থেকে টয় ট্রেনেও আসা যায়। মাথেরান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত অতি সুন্দর দর্শনীয় মনে রাখার মতন ।
তবে একটু সাবধানতা মেনে চলতে হয় কারন এখানে লাল কাঁক়ার মাটির জন্য চটি বা সাধারন জুতো পায়ে পথ চলা বেশ কষ্ট কর। তাই আরামদায়ক ভালো সু প্রয়োজন হয় ।এখানে অনেক পয়েন্ট মানে বেশ ভালো দর্শনীয় স্থান। সব গুলিই অপার সৌন্দযে পড়ি পূর্ন। যেমন এখানে আছে হার্ট পয়েন্ট ও মাঙ্কি পয়েন্ট। মাঙ্কি পয়েন্টে খুবই সাবধানে থাকতে হয়।মাঙ্কি পয়েন্ট মানেই বাঁদরের উৎপাত তাই একটু সাবধানে থাকে হয়।
এ ছাড়াও এখানে আছে মালঙ্গা পয়েন্ট,লুইসা পয়েন্ট,হানিমুন হিল। ইকো পয়েন্ট, কারলোটি লেক, লর্ড পয়েন্ট। আর আছে অলিম্পিয়া যদিও এটি একটি রেসকোর্স। পেমাস্টার পার্ক,মাউন্ট বেরি, আর্টিস্ট পয়েন্ট, কান্দলা পয়েন্ট, আলেকজান্ডার পয়েন্ট। রাম বাগ পয়েন্ট। লিটল চক। চক পয়েন্ট।
এখানে ঘোড়ায় চড়ে বেড়াতে বেশ মজা। পায়ে হেঁটে না পারলে ঘোড়ায় চড়েও বেশ ভালো ভাবে দেখা যায়। লুইস পয়েন্টের কাছে হানিমুন পয়েন্টে সত্যিই সুন্দর। যেমন নাম তেমনি সুন্দর মোটামুটি ইউ আকৃতির পাহাড়ের একদিক থেকে অন্য দিক প্রায় 275 মি টার। 300 মি উপরে একটি দড়িতে ঝুলন্ত ।তিনটি দরির উপরে ঝুলন্ত নিচে প্রশস্ত ভেলি অপূর্ব দর্শনীয় স্থান।
এখানে রকমারি খাবার প্রচুর হটেল। সকল প্রকার খাবারই পাওয়া যায়।
হোটেল গুলিতে লাইট ও হার্ড সকল প্রকার ড্রিঙ্কস পাওয়া যায়।প্রতিটি হোটেলে অ্যালকোহলের প্রাচুর্য।রাত্রে আমি হুইস্কি সাথে কিছু চিকেন পকড়া ও তন্দুরি রুটির সাথে চিকেন কষা নিয়ে ছিলাম।
===========================
No comments:
Post a Comment